1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দল ঘোষণার পরই বড় দুঃসংবাদ টাইগার শিবিরে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণার পরই বড় দুঃসংবাদ পেল মুমিনুল বাহিনী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চোটে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ডিপিএলে আজ রোববার (২৪ এপ্রিল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নামেন মুশফিক ও মেহেদী। ফিল্ডিং করার সময় দু’জনেই চোট পেয়ে মাঠ ছাড়েন।

মুশফিকুর রহিম এদিন চিরচেনা উইকেটের পেছনে ছিলেন না। প্রাইম ব্যাংকের ক্রিকেট ক্লাবের ব্যাটারের খেলা শট লং অন থেকে দৌড়ে এসে কুড়িয়ে মারতে গিয়ে পায়ের গোড়ালি মচকে যায় টাইগার উইকেটকিপারের। এরপর শেখ জামালের ফিজিও এসে তাকে মাঠের বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতেও তিনি স্বস্তিবোধ না করায় আর মাঠে নামেননি।

অন্যদিকে মেহেদী মিরাজ তামিম ইকবালের উঁচু শট তালুবন্দি করতে গিয়ে আঙ্গুলে চোট পান। প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এক্সরে পরীক্ষা শেষে তার ইনজুরির মাত্রা জানা যাবে।

এদিকে দুই টাইগার ক্রিকেটারের বিষয়ে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, ‘মিরাজের স্পিনিং ফিঙ্গারে ব্যথা নাই। আশা করি ৭-৮ দিনের মধ্যে সে ঠিক হয়ে যাবে। মুশফিককে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই।’

এর আগে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সর্বশেষ এবাদত হোসেন ইনজুরিতে পড়েছিলেন। এবার সে তালিকা আরও দীর্ঘ হলো।

এদিকে সাদমান ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহিকে বাদ দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও রেজাউর রহমান রাজা।

আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে থেকে, ঢাকায়। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com