1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার।।

“আইন মেনে সড়কে চলি, স্নার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস
পালিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও মোহাম্মদ রাসেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন, নিসচার পৃষ্টপোষক মো: কামাল উদ্দিন।

র‍্যালী ও সমাবেশে নিসচা’র সদস্য, উপজেলা প্রশাসন, হাইওয়ে ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ,
সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com