1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দিতে জাতীয় যুব দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : দাউদকান্দি উপজেলায় মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে ।

‘প্রশিক্ষিত যুব,উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার হলরুমে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

অন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তারেখ রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ.বি.এম নূরুল্লা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম প্রমুখ। পরে ১৬ জনের মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় সরকারি কর্মকর্তাগণ ও যুবক-যুবতিরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com