1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজীর উঠান বৈঠক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে বেকিনগর গ্রামবাসির সাথে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ড বেকিনগর গ্রামের আবদুল কাদের মেনশনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করছেন। বেকিনগর গ্রামের বিভিন্ন বয়সের নানান শ্রেণী পেশার লোকজন মত বিনিময় সভায় অংশগ্রহন করে। উঠান বৈঠকে বক্তারা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের দীর্ঘদিনের চেয়ারম্যানীর খরা কাটিয়ে আলী আহমেদ মিয়াজীকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন,আলী আহমেদ মিয়াজী আওয়ামী লীগের দুঃসময় দলের জন্য কাজ করেছেন। ছাত্র জীবনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । দাউদকান্দি উপজেলা যুবলীগের পরপর দুইবার ঘটিত আহবায়ক কমিটি সদস্য। আলী আহমেদ মিয়াজি আসন্ন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আওয়ামীলীগের উন্নয়ন ভোটারদের কাছে তুলে ধরে বলেন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের প্রশ্নে দল তাকে নৌকা প্রতীকে মনোনীত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com