1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দির বীরবাগ গোয়ালী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : শীতের কুয়াশামাখা ভোরে কনকনে শীতে জমি দখল করে ভূট্টা রোপণ করেন জয়নাল (৪৮) পিতা মৃত মনু সরদার, ও তার স্ত্রী লাকী বেগম। খোঁজ নিয়ে জানা যায় এই জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে যার নাম্বার দেওয়ানি ১৪২/২৪ ইং কামাল তালুকদার এই মামলার বিবাদী। বাদী পক্ষ আদালতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং তাদের বিরুদ্ধে সমন জারি করেন।

বিবাদীগন কোর্টে হাজির না হয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য (১ অক্টোবর) একটি টিনের ঘর নির্মাণ করিলে বাদী পক্ষ মিস ভায়লোশন দায়ের করিলে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন কিন্তু এই ভায়লোশনের কোন জবাব দেননি।
বিবাদী কামাল তালুকদার  তাঁদেরকে ব্যবহার করে অভিনব কায়দায় জমি দখলের পাঁয়তারা করছেন।

ঘটনাটি ঘটেছে দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালী গ্রামে রবিবার (৮ ডিসেম্বর) প্রত্যুষে কনকনে শীতের ঘন কুয়াশায় জমি দখল নিতে তারা ভূট্টা রোপণ করেন এসময় মোর্শেদা নামের এক গৃহবধূ দেখে ফেলে এবং তার স্বামী মনির হোসেন মিন্টু কে ঘটনাটি জানালে মোর্শেদা এবং মনির হোসেন মিন্টু গিয়ে বাধা প্রদান করিলে বিবাদী জয়নাল এবং তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে বাদীপক্ষ তার ছোট ভাই মোঃ শরিফুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।

মোঃ শরিফুল ইসলাম দাউদকান্দি মডেল থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাদীপক্ষকে আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করেন এবং নালিশ ভূমিতে যাতে কেউ না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com