1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় ছিল ব্রাজিলের নাচ। লুসাইল স্টেডিয়ামে নেইমারদের সেই নাচই দেখা গেল দুই বার। রিচার্লসনের জোড়া গোলে লুসাইল স্টেডিয়াম গর্জে উঠে। নেইমাররাও নাচের মুদ্রায় সেই গোল উদযাপন করেছেন।

লুসাইল স্টেডিয়ামের যে দিকে চোখ পড়ে সেদিকেই হলুদ-সবুজের উপস্থিতি। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের করতালি-বাদ্যযন্ত্রে মুখরিত লুসাইল। গ্যালারির মতো মাঠেও নেইমাররা ছন্দময়। ছোট পাসে কখনো প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করছেন আবার কখনো ড্রিবল করে বক্সে ঢুকে যাচ্ছেন তিতের শিষ্যরা।

ব্রাজিলের ছন্দময় ফুটবলে লুসাইলের ৮৮ হাজার দর্শক বুঁদ। এত ছন্দ ও শিল্প শুধু ছিল গোলের হাহাকার। দ্বিতীয়ার্ধে মিলল সেটারও সমাধান। রিচার্লসনের জোড়া গোলে ব্রাজিল বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয়। প্রথম গোলটি দলীয় বোঝাপড়ার মাধ্যমে আর দ্বিতীয় গোলটি তার দারুণ ব্যাকভলিতে। এই অর্ধে হতে পারতো আর দুই গোল। দুই বার সাইড পোস্ট পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাঁধা হয়ে দাঁড়ায়।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তার ঝলক দেখিয়েছেন। বেশ কয়েকবারই ডিফেন্ডারদের বোকা বানিয়েছেন। গোলের দেখা পাননি। তবে সে দুঃখ শেষমেশ তার ছিল বলে মনে হয় না। দল যে তার জয়টা তুলে নিয়েছে ঠিকই ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com