1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাবার আসরেই প্রাণ হারালেন গ্র্যান্ডমাস্টার জিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খেলোয়াড়ি জীবনে দাবা খেলে অর্জন করেছেন দেশজুড়ে খ্যাতি। এবার দাবার বোর্ডেই পৃথিবীকে বিদায় বললেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশীদ।

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ১২তম রাউণ্ডের খেলা চলাকালে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন জিয়া। হাসপাতালে নিয়ে গিয়ে সর্বাত্মক চেষ্টা করেও প্রাণ ফিরেনি এই কীর্তিমান দাবাড়ুর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলায় আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৩টায় শুরু হওয়া ম্যাচটি শেষ করতে পারেননি আর। অসুস্থতায় ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে জিয়াকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়েও সংকট কাটাতে পারেননি।

১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ২০০৫ সালে তিনি বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং (২৫৭০) অর্জন করেছিলেন।

গ্র্যান্ডমাস্টার জিয়া ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব এবং ২০০২ সালে জিএম খেতাব অর্জন করেন। তার খেলার ধরন ছিল শক্ত অবস্থানগত। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি।

২০২২ সালে, নিজের ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ৪৪তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com