1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দিনাজপুরে ইসলাম গ্রহণ করলেন একই পরিবারের ৪ সদস্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের শুগুন খোলা গ্রামের একই পরিবারের চার সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় গ্রামবাসীর সামনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

ইসলাম গ্রহণকারীরা নাম বদলে রেখেছেন- মো. আবদুল্লাহ, তার স্ত্রীর মোছা. আমিনা বেগম, মেজো মেয়ে রোকেয়া এবং ছোট মেয়ে ফাতেমা বিবি।

ইসলাম গ্রহণকারী আবদুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলামী আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে তিনি সবার দোয়া চেয়েছেন।

নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, প্রথমে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধর্ম পরিবর্তন করেন। পরে গ্রামবাসীর উপস্থিতিতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। তাদেরকে কালেমা পড়েছিলেন দেগাও ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মো. ওয়াহাব।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি আমার জানা নেই। তবে তাদের যদি কোনো আইনি সহযোগিতা লাগে, সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com