1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দিল্লিতে শেখ হাসিনা-মোদির বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট জি-২০’র সম্মেলন উপলক্ষ্যে এই মুহূর্তে দিল্লি রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ঢাকা থেকে দিল্লি পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছান শেখ হাসিনা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নিজে এসে তাকে স্বাগত জানান। তারপর প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দুই দেশের শীর্ষ নেতা।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে— সে সম্পর্কে এক্সে বিস্তারিত কিছু বলেননি ভারতের প্রধানমন্ত্রী। তবে তার বার্তায় বোঝা গেছে, আলোচনায় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সংযোগ, বাণিজ্যিক অংশীদারিত্বসগ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ‘আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’ টুইটবার্তায় বলেছেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, দুই দেশের পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে এটিই নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার সম্ভাব্য শেষ বৈঠক।

এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে শেখ হাসিনা বিমান বাংলাদেশের ফ্লাইটে নয়াদিল্লিতে পৌঁছান।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ও তার সফরসঙ্গীদের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যান প্রধানমন্ত্রী।

কাল শনিবার থেকে নয়াদিল্লিতে শুরু হবে জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com