1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দীঘিনালায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেশ চাকমা (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ চাকমা শুকনাছড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকনাছড়ার পাশে একটি পুরনো গাছের ডাল বাড়ির উপর ঝুঁকে পড়ায় রমেশ নিজেই দা নিয়ে ডাল কাটতে যান। গাছের ডাল কেটে ফেলতে গেলে হঠাৎ পাশ দিয়ে যাওয়া ১১ কেভি লাইনের তারের সংস্পর্শে এসে তিনি তড়িতাহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা আবাসিক বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, “যে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছের ডাল কাটার পূর্বে আমাদের জানানো বাধ্যতামূলক। আমরা তখন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দিই। কিন্তু এই ঘটনায় পূর্বে কেউ কোনো ধরনের যোগাযোগ করেনি। যথাযথ সতর্কতা থাকলে এ দুর্ঘটনা এড়ানো যেত।”

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “ঘটনার বিষয়ে আমরা শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।”

রমেশ চাকমার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু স্থানীয়ভাবে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী এলাকায় গাছ কাটা বা কাজ করার সময় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com