1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক, ইসরাইলে ইরানের হামলায় কী বলছে ভারত?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক বেশ মধুর। আবার ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গেও চিরকাল সুসম্পর্ক বজায় রেখেছে দেশটি। এই আবহে ইসরাইলের ওপর ইরানের হামলা নিয়ে কোনও পক্ষের নিন্দা জানায়নি ভারত। বরং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছে এই দেশ।

এ খবর নিশ্চিত করে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছেঃ ভারত নিজেদের সরকারি বিবৃতিতে বলেছে, ‘পশ্চিম এশিয়ায় ইসরাইল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। গোটা এলাকার নিরাপত্তা এতে বিঘ্নিত হতে পারে। আমরা তাই উভয় পক্ষকেই আহ্বান জানাচ্ছি যাতে দ্রুত পরিস্থিতি শান্ত করা হয়। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যাতে বিষয়টির মীমাংসা করা হয়। আমরা খুব মন দিয়ে এই পরিস্থিতির ওপর নজর রাখছি।’

এদিকে, বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বহু দেশে বহু ভারতীয় কর্মসূত্রে থাকতে শুরু করেছেন। ইসরাইলেও কয়েক হাজার ভারতীয় রয়েছেন।

এই আবহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে অবস্থিত ভারতের সবকয়টি দূতাবাস থেকেই সেখানকার ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ওদিকে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছ থেকে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ আটক করে ইরান। পর্তুগালের পতাকাবাহী সেই জাহাজের সঙ্গে ইসরাইলের যোগ আছে, এমনটাই বলা হচ্ছে। সেই জাহাজের ২৫ জন ক্রু’র মধ্যে ১৭ জনই ভারতীয়। তারা আপাতত ইরানে আটক রয়েছেন। এই আবহে তাদের ফেরানোর জন্য ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।

প্রসঙ্গত, রবিবার ভোর হতে না হতেই ইসরাইলের ওপর রকেট ও ড্রোন হামলা চালায় ইরান। এর কয়েকদিন আগে সিরিয়ায় ইরানের কন্সুলেটে হামলা হয়েছিল। তাতে এক জেনারেল সহ উচ্চপদস্থ ৭ কর্মকর্তার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই ইসরাইলে হামলার হুঁশিয়ারি দিচ্ছিল ইরান। ওই হামলার ঘটনা ইসরাইল স্বীকার না করলেও অস্বীকার করেনি। এই পরিস্থিতিতেই ইরান ইসরাইলে হামলা চালালো। ওদিকে, ইসরাইলের সাহায্যে লোহিত সাগর অঞ্চলে বৃটিশ এবং মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com