1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দুই ম্যাচে নিষিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বছরের এপ্রিলে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ম্যাচ হেরে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচ হেরে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি রোনালদো। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এভারটনের এক ক্ষুদে ভক্তের মোবাইল আঁচড়ে ভেঙে ফেলেন এই পর্তুগিজ তারকা।

সেই ঘটনার ৭ মাস পার হওয়ার পর এমন কাজের জন্য এই ফুটবলার শাস্তির শিকার হলেন। সেই ম্যাচে ভক্তের মোবাইল ভাঙায় এই ফুটবলারকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে এই ফুটবলারকে।

ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অবশ্য নিজের সেই দোষের বিষয়ে স্বীকার করেছেন। রোনালদোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়াও তাকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হচ্ছে। ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়মভঙ্গ করার জন্য তাকে সতর্ক করা হচ্ছে।’

অবশ্য দুই ম্যাচ নিষিদ্ধ হলেও সেটা রোনালদোর জাতীয় দলের জার্সিতে মাঠে নামাতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আগামীকাল (২৪ নভেম্বর) রাত ১০টায় রোনালদোর পর্তুগাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নামবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com