1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দুই শিশুকে বের করে দেওয়া হাসপাতালের মালিক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিল পরিশোধ করতে না পারায় চিকিৎসাধীন দুই যমজ শিশুকে থেকে বের করে দেওয়ার পর রাস্তায় একজনের মৃত্যুর ঘটনায় রাজধানীর শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, শুক্রবার গোলাম সারওয়ারকে আটক করা হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় এনআইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুর একজনের মৃত্যু হয়। মারা যাওয়া ছয় মাসের শিশুটির নাম আহমেদ। আরেক শিশু আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশু দুটির মা আয়েশা বেগম জানান, ঠান্ডা ও জ্বরের কারণে তার যমজ সন্তান আব্দুল্লাহ ও আহমেদকে গত ৩১ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। কোনো উন্নতি না হওয়ায় ২ জানুয়ারি সেখান অ্যাম্বুলেন্সে করে সাভার বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হন। এ সময় অ্যাম্বুলেন্স চালক তাকে বলেন- শিশু দুটি তো খুবই অসুস্থ, সামনে একটা ক্লিনিক আছে সেখানে নিয়ে যান। কম খরচে সেখানে চিকিৎসা পাওয়া যাবে। তার কথা মতো শিশু দুটিকে নিয়ে যান ‘আমার বাংলাদেশ হসপিটালে’। সেখানে শিশুদের চিকিৎসা চলতে থাকে।

আয়েশা বেগম জানান, তিন দিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিল দেখায় এক লাখ ২৬ হাজার টাকা। ওই টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে এত টাকা কোথা থেকে দেব বললে তারা দুর্ব্যবহার করে।

তিনি বলেন, এর একদিন পরই বলে দেড় লাখ টাকা বিল হয়েছে। পরে তিনি ৪০ হাজার টাকা তাদের বিল পরিশোধ করেন। বৃহস্পতিবার তারা পুরো বিল দেওয়ার জন্য আবার চাপ দিতে থাকে। একপর্যায়ে শিশু দুটিকে হাসপাতাল থেকে বের করে দেয়। যমজ দুই শিশুকে একটি অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল নেওয়ার পথে আহমেদ রাস্তায় মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com