1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দুই হাত নেই, পা দিয়ে ছবি এঁকে প্রথম মোনায়েম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে দুই হাত ছাড়া জন্ম নেয়া শিশু মোনায়েম। এছাড়াও মোনায়েমের ছবি প্রধানমন্ত্রীর ঈদ কার্ডেও স্থান করে নিয়েছিলো। পেয়েছে উপহারের ঘরসহ নগদ এক লাখ টাকা।

জানা যায়, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিভাগীয় পর্যায়ে পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে মোনায়েম। সে দাগনভূঞা একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার ইয়াকুপুর ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, চিত্রাঙ্কন ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছে দাগনভূঞা একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোনায়েম। সে দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী।

দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখার বলেন, শিশু মোনায়েমের এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা আশা করি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মোনায়েম পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রেও সফল হবে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, তার উজ্জ্বল উদাহরণ মোনায়েম।

দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা বলেন, মোনায়েম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে জেনে আমরা অনেক খুশি হয়েছি। আমরা আশা করি সে জাতীয় পর্যায়েও সফল হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com