1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দুধ দিচ্ছে ১৪ মাসের বকনা বাছুর!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্য পাবনার প্রজনন ছাড়াই ১৪ মাসের বকনা বাছুর দুধ দিচ্ছে। আর এ অবিশ্বাস্য ঘটনায় ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলায়।

উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল মাহমুদপুর দক্ষিণ পাড়া মৃত তায়জাল মোল্লার ছেলে কৃষক আজমত মোল্লার বাড়ির পোষা কালো রঙের ১৪ মাসের একটি বকনা বাছুর কয়েক দিন ধরে দুধ দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে বাছুরটিকে দেখার জন্য সাঁথিয়ার বিভিন্ন গ্রাম থেকে পুরুষ মহিলারা দেখতে কৃষকের বাড়িতে ভিড় জমাচ্ছে।

খবর পেয়ে সাঁথিয়া প্রেস-ক্লাবের কয়েকজন সাংবাদিক আজমতের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের সামনে ওই বাছুরের দুধ দোয়াতে থাকেন।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন থেকে বাছুরটির চলাফেরা উঠা বসা খাওয়া অস্বাভাবিক মনে হচ্ছিল। তার ছোট দুধের বানগুলো দিনকে দিন বেশ ফুলে উঠছিল। পরে আস্তে আস্তে দুধের বানগুলো টানতে থাকলে দুধ বেড়িয়ে আসতে থাকে।

আজমত বলেন, গত ৮/১০ দিন ধরে প্রতিদিন প্রায় ১ কেজি করে দুধ হচ্ছে বাছুরটির।

এ ব্যাপারে পশু সম্পদ চিকিৎসক ডাক্তার পরেশ চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, হরমোন জনিত কারণে গর্ভবতী ছাড়াই বকনা বাছুরের দুধ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com