1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দুর্নীতিগ্রস্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলে ব্যবস্থা: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যা করে আইন মেনেই করে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইজিপি।

সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এরপর দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশ যা করে আইন মেনেই করে। তবে পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় স্টপ করতে পারে না। এজন্য আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়।’

ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করছি।’

এর আগে র‍্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জ পুলিশের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com