1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে সরকার শাস্তির আওতায় আনবে : প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ট্রেনে অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে সরকার শাস্তির আওতায় আনবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার সুপ্রিম কোর্টে ১৪ তলা নতুন ‘রেকর্ড ভবনের’ নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারপতি।

রেকর্ড ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি প্রকল্পটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের একটি নিরাপদ রেকর্ড ভবন প্রয়োজন যাতে আগুন না লাগে। এই রেকর্ড ভবনটি আমাদের স্মার্ট জুডিসিয়ারির একটি অংশ।

দুষ্কৃতিকারীদের বিচার হওয়া উচিত কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘দুষ্কৃতকারীদের তো বিচার অবশ্যই হওয়া উচিত। মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা না, পঞ্চগড় এক্সপ্রেস হলে একই কথা হতো, নোয়াখালী এক্সপ্রেস হলেও একই কথা হতো। মানুষের ওপর যারা আক্রমণ করে তাদের মনুষ্যত্ব আছে কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে’।

১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবনটিতে তিনটি বেজমেন্ট থাকবে যেখানে ১৫৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পাম্প রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ড্রাইভার ওয়েটিং রুম এবং কার্গো লিফটের সুবিধাও থাকবে। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে ভবনটির।

এ সময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com