1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: চাঁদা না পেয়ে গ্যারেজ ব্যবসায়ীর ওপর হামলা, লুটপাটে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি | দেবিদ্বার , কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চাঁদা না দেওয়ায় এক গ্যারেজ ব্যবসায়ীর ওপর পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এতে ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন এবং তার দোকান থেকে মোটরসাইকেল, নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ফরহাদুল ইসলাম (পিতা: শাহিদ মিয়া), দেবিদ্বার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং দেবিদ্বার পাঠান মার্কেটের একজন মোটরসাইকেল গ্যারেজ ব্যবসায়ী।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ইয়াছিন, সাজ্জাদ, জনি আহম্মেদ রানা, অন্তর, রাম প্রসাদ ও সোহেল—এই ছয়জন স্থানীয় বখাটে কিশোর গ্যাংয়ের সদস্য দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান করতে দেবে না এবং হত্যার হুমকি দেওয়া হয়।

গত ৫ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে, অভিযুক্তরা জোরপূর্বক তার দোকানে প্রবেশ করে। এ সময় বিবাদী সোহেল দোকানের ভেতরে ইয়াবা সেবন শুরু করে। ফরহাদুল ইসলাম বাধা দিলে তাকে উপেক্ষা করা হয়। পরবর্তীতে অভিযুক্তদের মধ্যকার কয়েকজন ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে সোহেলকে মারধর করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে এবং পরে সেই ঘটনাকে পুঁজি করে ফরহাদুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়।

চাঁদা না পেয়ে ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইয়াছিনের নেতৃত্বে কথিত ‘এইচডি এস’ নামক কিশোর গ্যাংয়ের ৩৫–৪০ জন সদস্য তার গ্যারেজে হামলা চালায়। এতে ফরহাদুল ইসলাম ও একজন কাস্টমার মারাত্মকভাবে আহত হন।

হামলাকারীরা—৩টি মোটরসাইকেল (এর মধ্যে ২টি ব্যবসায়ীর ও ১টি কাস্টমারের), ৩টি মোবাইল ফোন,
নগদ ১,২০,০০০ টাকা, দোকানের যন্ত্রাংশ ও মালামালসহ প্রায় ১,৫০,০০০ টাকার পণ্য
লুট করে নিয়ে যায়। এছাড়াও হামলার পর ফরহাদুল ইসলামের কাছে আরও ৮০,০০০ টাকা চাঁদা দাবি করা হয় এবং দেবিদ্বার ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়।

বর্তমানে আহত ফরহাদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, “আমি দিনমজুর মানুষ। ব্যবসা করে পরিবার চালাই। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ শরিফ, মোহাব্বত পাঠান ও রুমি আক্তার প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com