1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেবিদ্বারে বিএনপির কার্যালয় উদ্বোধন, বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

মোঃ জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা থেকে : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় দোয়া মাহফিল ও বিএনপির পৌর ৫নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় দেবিদ্বার পুরাতন বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান লিলু।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। বক্তব্যে তিনি বলেন—

“আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসলে কোটি কোটি মানুষ হাসে, তার দুঃখে গোটা দেশ কাঁদে। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, গণতন্ত্রের মা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভুলু পাঠান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. হারুন অর রশিদ মাস্টার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, মো. আলী হোসেন মন্টু, মো. আব্দুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সরকার, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেবিদ্বার ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা মো. রায়হান উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com