1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেবীদ্বারে উপজেল পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

মামুনুর রশীদ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে ৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন। তিনি কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই।

মঙ্গলবার (২৯ মে) রাত সোয়া ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে ৩,৮১,৭৪৬ জন ভোটারের মাঝে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মো. রৌশন আলী মাষ্টারের স্ত্রী সাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট। কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রৌশন পেয়েছেন-৩০৩ ভোট।
এর আগে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. রৌশন আলী মাস্টারে সহধর্মীনি ঘোড়া প্রতীকের সাহিদা আক্তার ও কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রজাপতি প্রতীকের এ্যাড. নাজমা বেগম ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ এনে ভোটের দিন বিকেল ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
এদিকে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের মোঃ আবদুল্লাহ্ আল-কাইয়ুম। তার নিকটতম প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ১২ হাজার ১১১ ভোট। অপর আরো ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইক প্রতীকের মোঃ সোলেমান কবির খান পেয়েছেন ৫ হাজার ৭৫৫ ভোট ও টিয়া পাখী প্রতীকের এডভোকেট মো. মামুনুর রশিদ ২ হাজার ৪০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার লিপি। তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com