1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

*দেবীদ্বারে রোকেয়া দিবসের অনুষ্ঠানে নৌকার ভোট চেয়ে জরিমানা গুনলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান*

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

মামুনুর রশীদ। কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসের অনুষ্ঠানের আলোচনা সভায় কুমিল্লা- ৪(দেবিদ্বার) আসনের বর্তমান সাংসদ ও আওয়ামীলীগের দলীয় মনোননয়ন প্রাপ্ত রাজী মোহাম্মদ ফখরুলের প্রতীক নৌকার জন্য ভোট চেয়ে নির্বাচনী আচরন বিধি লঙ্গন করেছেন দেবীদ্বার উপজেলা পরিষদের ভারপ্রপাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানী।

এ ঘটনায় তাৎক্ষনিক প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সতর্ক করে দেয়াসহ একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিববার দুপুরে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও নিগার সুলতানার উপস্থিতেই সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের জন্য ভোট চান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান। উপজেলা প্রশাসন রোকেয়া দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে।

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানী তার ভোট চাওয়ার বক্তব্যে তিনি বলেন, ‘দেবিদ্বারে রাজী মোহাম্মদ ফখরুল একবারের উপজেলা চেয়ারম্যান ও দুইবার এমপি নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন করেছেন। এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা সবাই রাজী ফখরুলকে নৌকায় ভোট দিয়ে আবারো বিজয়ী করবেন। এসময় উপস্থিত সকলকে তিনি দু’হাত তোলে নৌকা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার করান। নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানীর বক্তব্যে নেয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীদ্বারের ইউএনও নিগার সুলতানা বলেন, ‘আচরনবিধি ভঙ্গ করার দায়ে সঙ্গে সঙ্গেই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে সতর্কও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com