1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনীময় মাজারে হামলা ভাংচুরে জামায়াতের সম্পৃক্ততা নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : মাজারে হামলা ভাংচুর, চাঁদাবাজী- লুটপাট, জবরদখলের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথাও সম্পৃক্ততা নেই।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ‘ডায়না হোটেলে’ আয়োজিত দেবীদ্বারের কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে এক মত বিনীয় সভায় জামায়াত নেতারা ওই বক্তব্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,- ঘূষ-দূর্নীতি, সন্ত্রাস, লুটপাট, জবরদখল রোধে প্রশাসনসহ সর্বস্তরের জনগনকে নিয়ে কাজ করে যাচ্ছি। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনীময় করে তাদের ধর্মীয় উপাসনায় অভয় দিয়ে আসছি। বন্যাদূর্গতদের পাশে থেকে তাদের খাদ্য এবং আবাসন নির্মাণে কাজ করছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেবীদ্বারের ১০ জন শহীদ অসহায় পরিবারের উন্নয়নে এবং আহতদের চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্ত যাতে বৃথা যেতে না পারে, সে লক্ষ্যে বৈষম্যহীন বাসযোগ্য বাংলাদেশ বিনীর্মানে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর মো. সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারী মো. রুহুল আমিন খান, পৌর সেক্রেটারী ক্কারী মো. ওয়ালী উল্লাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com