1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কী তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানিয়েছেন, তাঁর উন্নয়নের জাদু দেশপ্রেম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছিলেন। কিন্তু খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন নেতারা অসুস্থ হয়ে পড়েছেন। ঘরে বসে তারা মিথ্যাচার করছেন। বিএনপি যদি ষড়যন্ত্র না করত, তাহলে এদেশ আরও এগিয়ে যেত।

নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, টাকার বিনিময়ে নেতা মূল্যায়ন না করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলকে নেতৃত্ব দিতে পারে এমন নেতাকেই মূল্যায়ন করুন, কোনো সুবিধাবাদীদের নয়। সরকারের উন্নয়ন নিয়ে নেতাকর্মীদের প্রচারের আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানে সম্মেলনের উদ্বোধন করেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com