1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সেতুমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহৃিশিখায় জেগে উঠু্ক প্রতিটি মানবহৃদয়।

মঙ্গলবার সকালে নিজ বাসভবন থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে এসব কথা বলেন তিনি।

শুভেচ্ছায় সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান তিনি।

আল্লাহর কাছে প্রার্থনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

তিনি আরও বলেন, আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ ইনশাআল্লাহ।

‌’বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে, আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com