1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশেই শায়িত হবেন আবদুল গাফ্‌ফার চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক  : দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী। মেয়ের মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় চিরঘুমের গন্তব্যে পাড়ি দেওয়া আবদুল গাফ্‌ফার চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে দাফন করা হবে।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর ঘনিষ্টজন ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান জানান, আবদুল গাফ্‌ফার চৌধুরী জীবিত অবস্থায় আমাদের বলে গেছেন, তিনি মারা যাওয়ার পর বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে যেন তাকে দাফন করা হয়। এখন উনার শেষ ইচ্ছা অনুযায়ী এবং তার সন্তানদের মতামতের ভিত্তিতে বাংলাদেশেই তাকে দাফন হবে।

জামাল আহমেদ খান বলেন, ‘লন্ডনে জানাজা শেষে উনার মেয়েসহ পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে যাবেন।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার (১৯ মে) ডেথ সার্টিফিকেটসহ হাসপাতাল ও ফিউনারেল সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ হলে শুক্রবার (২০ মে) জুম্মার নামাজের পর, অথবা বাদ আছর ব্রিকলেন মসজিদে গাফ্‌ফার চৌধুরী সাহেবের জানাজা হবে।’

বুধবার (১৮ মে) রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান গাফফার চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com