1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশের প্রতি কৃষকের ভালোবাসার বহি:প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার জাফরাবাজ গ্রামে রোমান আলী শাহ নামের এক যুবক নিজ উদ্যোগে একটি খামার স্থাপন করেন। এই খামারে বিজয় দিবস উপলক্ষে ঘাসে কারুকার্য করে লিখেছেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কৃষি ক্লাব। তার বৈচিত্র্যময় লেখা দেখতে প্রতিদিন বহু লোক খামারে আসে।

তার খামারে কয়েক প্রজাতির ফলের গাছ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আম গাছ ৯টি, আনার গাছ ৩টি, বল সুন্দরী কূল ২০টি, পেয়ারা গাছ রয়েছে মোট ৪৩০টি। দুই জাতের পেয়ারা গাছ বিদ্যমান রয়েছে, থাইসুপার- ১০, থাইসুপার- ৮। এছাড়া বড় জাতের ছাগল রয়েছে ৩৮টি, গরু রয়েছে ১২টি, কবুতর রয়েছে ৩২০টি।

রোমান আলী জানান, তার মোট জমির পরিমাণ ১ একর ১৪ শতাংশ। এ জমিতে তিনি এই বৈচিত্র্যময় খামার স্থাপন করেন এবং বলেন এখানে যা আছে সব অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়। এখানে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান।

রোমান আলী শাহ বলেন, বিজয় দিবস উপলক্ষে আমি কিছু জমিতে নিজ উদ্যোগে খামারের পাশাপাশি বাংলাদেশের মানচিত্র এবং মহান বিজয় দিবস কারুকলা চিত্র তুলে ধরেছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আমার খামারের জমিতে আরও নানা রকম বৈচিত্র্য কারুকলা তৈরি করব যা মানুষ দেখে আনন্দিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com