1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে- ওয়াকার-উজ-জামান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৩ দিন ব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

তিনি আরও বলেন, ভাল মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়ন ও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মত দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক। জয়পুরহাট এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ। এসময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com