1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে: সালাহউদ্দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন দীর্ঘ ৯ বছর পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১১ আগস্ট) ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে। বহিঃশক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। যে যেই ধর্মেরই হোক সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

তিনি বলেন, ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। এই স্বাধীনতা ও বিজয়কে অর্থবহ করতে হবে। গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে। এ দেশের জনগণ যেন সুফল ভোগ করতে পারে। একক শাসন ও কর্তৃত্ববাদের জন্য যারা রাজনীতি করবে তাদের ঠাঁই এ দেশে হবে না।

এ সময় ধৈর্য ধরে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

এর আগে, দুপুরে ২টার পর দিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। এ সময় তাকে পরিবার ও স্বজনরা স্বাগত জানান। সবাই ছিলেন আবেগাপ্লুত। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অনেকে নেতাকর্মীও।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ২০১৫ সালের ১০ মার্চ, রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। ওই বছরই ভারতের মেঘালয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

তখন বিবৃতিতে জানানো হয়, শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে ফোন করে। বৈধ নথিপত্র না থাকায়, ওই বছর ২২ জুলাই তার বিরুদ্ধে আনা হয় ভারতে অনুপ্রবেশের অভিযোগ। এরপর ২০১৮ সালে নিম্ন আদালতে এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন আহমদ। পরে আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

পাসপোর্ট না থাকায় তখন দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন সালাহউদ্দিন। এরপর গত বছরের ৮ জুন প্রথম দফায় ট্রাভেল পাস পান তিনি। তবে আইনি জটিলতার কারণে তখন তিনি দেশে ফিরতে পারেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট পুনরায় ট্রাভেল পাস পান সালাহউদ্দিন আহমদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com