1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে আজ ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না: হাছান মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে আজ ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ছেঁড়া কাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। কিন্তু এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। শনিবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের দুই কোটি মানুষের মাথাপিছু আয় এখন দশ হাজার ডলার। বিদেশিদের কাছে ছোট করার রাজনীতি না থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো। দেশ দ্রুত সময়ে শিল্পায়নে রূপান্তরিত হচ্ছে। আমাদের লক্ষ ২০৪১ সালে উন্নত দেশ এবং ২০৩১ সালে উন্নত মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ করা।

মন্ত্রী বলেন, আজ দেশে ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা মেলে না। এক সময় ছেঁড়াকাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। আকাশ থেকে আর কুরেঘর দেখা যায় না। এসব সম্ভব হয়েছে ব্যবসায়ীদের প্রচেষ্টা আর শেখ হাসিনার নেতৃত্বে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে মন্ত্রী বলেন, কিছু অসৎ ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ার কারণে অনেকেই দাম বাড়িয়ে দেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের ভূমিকা রাখতে হবে যেন এসব অসৎ ব্যবসায়ীর লাগাম টেনে ধরা যায়।

এসময় এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক নেতা ও বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com