1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দেশে একদিনে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭১৭ জন। ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আট হাজার ৯৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জনে।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে তখন করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৫ হাজার ২৮২ জনে।

অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন ৪ হাজার ৮০৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে।

তারও আগে শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১২০ জনের মৃত্যু হয়। তারও আগে শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com