1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬২ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৬ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। আজ কমে হয়েছে ১ দশামিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪০ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ৮১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com