1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দেশে টেকসই টেক্সটাইল উৎপাদন সংশ্লিষ্ট সমাধান নিয়ে কাজ করছে এশিয়া প্যাসিফিক রেয়ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

এশিয়ার প্রথম সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড ভিসকোজ রেয়ন উৎপাদক প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক রেয়ন (এপিআর)। প্রতিষ্ঠানটি সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে একটি কাস্টমার মিট আয়োজন করেছে। ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ভিসকোজ ও লায়োসেলের সম্ভাবনা’ – এ প্রতিপাদ্য নিয়ে এ কাস্টমার মিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেক্সটাইল খাতের উদ্ভাবনী সম্ভাবনা ও অংশীদারিত্বের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খাতসংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিরা।

লায়োসেলের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বাজার হিস্যায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে এপিআর। অন্যান্য কৃত্রিম (ম্যান-মেইড) সেলুলসিক ফাইবারের চাইতে বেশি টেকসই লায়োসেল। পোশাক উৎপাদনে লায়োসেলের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশকে টেকসই টেক্সটাইলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। এ নিয়ে আলোচনায় অনুষ্ঠিত অংশীজনদের সভায় স্পিনার, সোর্সিং হাব এবং ডাউনস্ট্রিম রিটেলারদের মধ্যে থেকে এ খাতের প্রায় ১২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন ।

এপিআর’র গ্রুপ সেলস হেড সাচিন মালিক বলেন, “কৃত্রিম (ম্যান-মেইড) সেলুলসিক ফাইবারের (এমএমসিএফ) সম্ভাব্য বৃদ্ধির ফলে ফাইবারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। ব্র্যান্ড ও ক্রেতাদের চাহিদা পূরণে একটি স্থিতিশীল সরবরাহ প্রক্রিয়া নিশ্চিত করে নেতৃস্থানীয় এমএমসিএফ উৎপাদনকারী হয়ে উঠতে একনিষ্ঠভাবে কাজ করছে এপিআর।”

এশিয়া প্যাসিফিক রেয়নের মার্কেটিং অ্যান্ড ডাউনস্ট্রিম ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তপন সান্নিগ্রাহি বলেন “ভিসকোজ ও লায়োসেলের পণ্য নিয়ে বাংলাদেশের বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করতে পারব বলে আমরা বিশ্বাস করি। এই অনুষ্ঠানে আমাদের অংশীজনদের অংশগ্রহণ দেখে আমি অত্যন্ত আনন্দিত। সবার সাথে একসাথে কাজ করে বাংলাদেশকে এই অঞ্চলের টেকসই পোশাক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারব আমরা।” তিনি আরও বলেন, “২০১৯ থেকে তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫-২০টি দেশে কাজ করছে এই প্রতিষ্ঠান।”

টেকসই রূপান্তর ও উন্নয়নের ক্ষেত্রে দৃঢ়ভাবে গুরুত্বারোপ করে একটি বিশ্বমানের ভিসকস স্টেপল ফাইবার উৎপাদন সুবিধা পরিচালনা করে এপিআর, যা নিরাপত্তা, গুণমান ও টেকসই বিকাসের একাধিক নির্দেশিকা পূরণ করে এবং অতিক্রম করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com