1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে দ্রুতই করোনা ভ্যাকসিন তৈরি হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বডেস্ক : দেশে অতি দ্রুত করোনা ভ্যাকসিন তৈরি করা হবে, এ লক্ষ্যে প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় এখন পর্যন্ত ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে বলেও তিনি জানান। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়নের সময় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

ওই সময় সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যে উপস্থাপিত বিভিন্ন অভিযোগ ও প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদে জাহিদ মালেক বলেন, ‌‘আমরা শুধু ভ্যাকসিন আনছি না; প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে করোনার ভ্যাকসিন তৈরি করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অতি দ্রুত দেশে ভ্যাকসিন তৈরি করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেড় কোটি মানুষকে ডাবল ডোজ করে টিকা দেওয়া হয়ে গেছে। চীন থেকে ৬ কোটি ডোজ টিকার নিশ্চয়তা পাওয়ার পর দেখলাম এই টিকা আনতে দুই থেকে তিন হাজার কোটি টাকা দরকার। প্রধানমন্ত্রী বলেছেন, টাকা যত লাগুক টিকা নিয়ে আনতে হবে। আমরা কোভ্যাক্স থেকে ৫ কোটি টিকা পাবো। সব মিলিয়ে ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে। ’

করোনার ভ্যাকসিন গ্রামগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক। তিনি আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে; হাসপাতালের সার্ভিস ক্ষমতার উন্নতি হয়েছে সেটা করোনার সময় বোঝা গেছে। কেউ চিকিৎসার জন্য দেশের বাইরে যায়নি, যেতে পারেননি। দেশে মানুষ চিকিৎসা নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়েছে। কোভিড, নন কোভিড, ডেঙ্গু সব চিকিৎসায় দেশে হয়েছে। ’

১২০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনার চিকিৎসা ভালো হয়েছে বলেই আজ মৃত্যুর সংখ্যা ৩৫-এ নেমেছে। যেখানে আমেরিকায় এখন দেড় হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। ভারতেও অনেক মানুষ মারা যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com