1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে ফিরলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার-নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এ সংবর্ধনার আয়োজন করেছে বলে জানা গেছে।

এর আগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নেতা এম আবদুল্লাহ লিখেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফিরবেন।

তিনি বলেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জরুরিভাবে শুক্রবার সকাল ৯টায় দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন তিনি।

শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ করাসহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মামলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন।

পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এর পরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com