1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৫ তরুণী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতে পাচার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫ তরুণী।

শনিবার বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

দেশে ফেরা তরুণীরা হলেন- বরিশালের বেলায়েত মৃধার মেয়ে সুলতানা খাতুন, সেলিম মোড়লের মেয়ে তানজিলা তন্নি, কিশোরগঞ্জের এরশাদ মিয়ার মেয়ে কুলসুম খাতুন, শাহজাহান আলীর মেয়ে জেসমিন আক্তার ও নরসিংদীর সোলায়মানের মেয়ে রত্না খাতুন।

রত্না খাতুন বলেন, ভালো কাজের আশায় দালালের হাত ধরে ভারতের ব্যাঙ্গালুরু শহরে পাড়ি জমান। সেখানে বাসা-বাড়িতে কাজের সময় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর একটি এনজিও সংস্থার মাধ্যমে দেড় বছর সেফহোমে থাকেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মাদ রাজু বলেন, ৫ তরুণী ৯ মাস থেকে দেড় বছর সাজা ভোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর রোকেয়া পারভীন বলেন, দেশে ফেরত আসাদের যশোরে আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com