1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওমরাহ পালনে বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্যেই তার সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়, যেটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। অডিওর জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডা. মুরাদ হাসান। ওই কলরেকর্ড নিয়ে গতকাল ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মাহিও। এবার এই নায়িকা জানালেন মরুর দেশ থেকে ফিরেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন মাহি।

ফেসবুকে মাহি লেখেন, ‌‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা’র (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

গত ৩০ নভেম্বর স্বামীসহ ওমরাহ পালনে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরমধ্যেই গত রোববার বিব্রতকর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সেখানে অশ্লীল ভাষায় মাহিকে ধর্ষণের হুমকি দেন সদ্য পদত্যাগ করা মুরাদ হাসান। অডিওতে শোনা যায়- মাহিকে হোটেলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন মুরাদ। সেখানে কথা বলতে শোনা যায় চিত্রনায়ক ইমনকেও। মূলত প্রতিমন্ত্রীও এই নায়কের কথোপকথনটিই ভাইরাল হয়।

অন্যদিকে, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com