1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে ফেরেননি, কোথায় গেলেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিজের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ দলের এই আনন্দযাত্রার পুরো পথে তাদের সঙ্গী হতে পারেন নি সাকিব আল হাসান। ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা, এ নিয়ে জল্পনা–কল্পনা ছিল। পরে জানা গেছে, তিনি আপাতত দেশে ফিরবেন না। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরেছেন তিনি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে খেলতেই এখন ইংল্যান্ড গেলেন এই অলরাউন্ডার।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে শান্তদের। ফলে পাকিস্তান সফরের পর দম ফেলার ফুরসত পাচ্ছে না বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা হবে টাইগাররা। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

উল্লেখ্য, বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com