1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশে ৪০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে ৪০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বিকাল ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলাকালে দেশে বর্ষা মৌসুম শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণও হয়েছে। বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি কখনও কখনও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

ডা. নাজমুল ইসলাম বলেন, ২০ জুলাই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ জন এবং এর বাইরে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে এ পর্যন্ত ৪০২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৪ জন। এর মধ্যে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে বলে তথ্য এসেছে। এই বিষয়ে আমরা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হবো, ডেঙ্গুতে তাদের মৃত্যু হয়েছে কিনা।

ডা. নাজমুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় রয়েছে। বাসাবাড়িতে রাখা ফুলের টব বা অন্যান্য স্থানে জমে থাকা পানি তিনদিনের মধ্যে ফেলে দিতে হবে। যারা বাসা ছেড়ে তিনদিনের বেশি সময়ের জন্য বাইরে যাচ্ছেন, কমোডের প্যান ঢেকে রাখতে হবে, পানির যেকোনো পাত্র পানিশূন্য করে উল্টিয়ে রাখতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উত্তম। মশার কামড় থেকে বাঁচতে হলে ছোট-বড় সবার শরীর ঢেকে রাখা যায় এমন কাপড় পরিধান করা উচিত। আমরা করোনা মহামারির মধ্যে রয়েছি। এই সময় জ্বর হওয়া মানেই যে সেটি করোনা হয়েছে বিষয়টি তা নয়। ডেঙ্গুর সন্দেহের বিষয়টিও ভাবতে হবে। পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com