1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে: বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর নাজুক পরিস্থিতিতে দেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তারা এ আশঙ্কার কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রতিদিন করোনা রোগী বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অক্সিজেন চাহিদা, বিভিন্ন রকম ওষুধের চাহিদা। দলের নেতাকর্মীরা সারাদেশে শহর থেকে শুরু করে গ্রাম-গ্রামান্তরে সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার আগেই আমরা বলেছিলাম বর্ডার সিলগালা করে দেন, সরকার তা করেনি। যার ফলে করোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে।

টুকু বলেন, সরকারের অযোগ্যতা ও অপরিপক্বতার কারণে করোনা সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। মানুষ করোনার সঙ্গে যুদ্ধ করে চলছে। আমাদের লড়াই করতে হবে, লড়াই করে কাজ করতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। …বাংলাদেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে। আর সরকার লকডাউন দিচ্ছে আর নিজেদের প্রয়োজনে খুলছে।

তিনি বলেন, সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে। টিকা কেন্দ্রেই স্বাস্থ্যবিধি নেই। মানুষ বাঁচার জন্য টিকা নিতে গিয়ে আরও বেশি আক্রান্ত হচ্ছে। যেখানে একটি কেন্দ্রে তিনশ থেকে সাড়ে তিনশ লোক টিকা নিতে পারে, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, করোনাকালীন সময়ে সরকারের অদক্ষতার কারণে ৮০ ভাগ লোক গরিব হয়েছে। মানুষের মাঝে হাহাকার। সরকার মানুষের অভাব উত্তরণের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও গাজীপুর জেলা বিএনপির সদস্য রাশেদুল হকে সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ, শহিদুল ইসলাম বাবুল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান।

এছাড়াও গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com