1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দ্বিতীয় ইনিংস : ব্যাট হাতে ফের ব্যর্থ শান্ত-মুমিনুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :ব্যাট হাতে ফের একবার ব্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত এবং সদ্য সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপদ বাড়িয়ে ফিরে গেছেন দুজনই।

তৃতীয় দিনের সকালে ব্যক্তিগত ৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন শান্ত, এদিন আর মাত্র ৯ রান যোগ করেই নিজের উইকেট খুইয়েছেন। ইনিংসের ২৯তম ওভারে রাউন্ড দ্য উইকেট থেকে আসা কাইল মায়ার্সের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ হয়ে ৪৫ বলে ১৭ রান করে ফিরেছেন তিনি।

টেস্টে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খোঁজা মুমিনুলও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৫তম ওভারে মায়ার্সের অফ স্টাম্পের বাইরে পিচ করা বল তার ব্যাট মিস করে আঘাত হানে পায়ে।

আম্পায়ার আঙুল উঁচিয়ে এলবিডব্লিউর সিদ্ধান্ত জানিয়ে দেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেও বাঁচতে পারেননি মুমিনুল, ১২ বলে মোটে ৪ রান করে ধরেছেন সাজঘরের পথ। এই নিয়ে টানা ৯ ইনিংসে দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ৮০ রান করেছে। উইন্ডিজের চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে আছে টাইগাররা। ২৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং ৫ রানে অপরাজিত লিটন দাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com