1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দ্বিতীয় বিয়ে করলেন হবিগঞ্জ-১ এর সাবেক এমপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৬০ বছর বয়সে বিয়ে করেছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু।

রোববার (১৫ মে) দুপুরে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু অনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জানা যায়, এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবু এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। প্রথম স্ত্রী ও বিবাহিত দুই ছেলে-মেয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।

নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন।

এমপি থাকাকালে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালীন কলেজছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে। দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের সূত্র ধরে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।

রোববার বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন বিয়েতে অংশ নেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।

এদিকে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ প্রসঙ্গে মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী, দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন, দেশে আসেন না। বাংলাদেশে আমি একাকী জীবন অতিবাহিত করছিলাম। একাকিত্ব কাটাতেই মূলত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com