1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ধর্ষণে অন্তঃসত্ত্বা শ্যালিকা, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৭৬ বার দেখা হয়েছে

এ ঘটনায় অভিযুক্ত গৌতম সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামের লঙ্কেশ্বর প্রামাণিক বোউল্যর ছেলে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। রোববার (৩ অক্টোবর) রাতে অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, ওই গ্রামের গৌতম সরকারের সঙ্গে পাঁচ বছর আগে নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের এক কিশোরীর সনাতন ধর্ম মতে বিয়ে হয়। গৌতম সরকার তার স্ত্রীসহ গত বছর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করেন। বাড়িতে কেউ না থাকায় গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোরী শ্যালিকাকে ধর্ষণ করেন গৌতম। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে বড়বোনকে তালাক দেয়াসহ ওই কিশোরীকে মেরে ফেলার হুমকি দেন গৌতম।

এরপর থেকেই বিভিন্ন সময় সুযোগ পেলেই শ্যালিকাকে ধর্ষণ করতেন তিনি। একপর্যায়ে গত ২০ সেপ্টেম্বর রাতে ওই কিশোরীর পেট ব্যথা শুরু হয়। পরিবারের সবাই জানতে পারেন কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে মামলা করেন ওই কিশোরীর বাবা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com