1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ধুনটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে
বগুড়া জেলা পতিনিধি : ধুনট উপজেলায় ভটভটির ধাক্কায় ইয়াহিয়া শেখ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক জিয়াউর রহমান জিয়া (২৮)। রোববার (২৫ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর-ধারঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া উপজেলার শ্যামগাতী গ্রামের ফজর আলীর ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রবিউল ইসলাম বালান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াহিয়া রবিবার সন্ধ্যার দিকে একই গ্রামের জিয়াউর রহমান জিয়ার মোটরসাইকেলের পিছনে চড়ে বাড়ি থেকে মথুরাপুর বাজারের দিকে রওনা হন। পিরহাটি তালতলা এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক জিয়া ও আরোহী ইয়াহিয়া আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ইয়াহিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বগুড়া নেওয়ার পথে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় ইয়াহিয়া মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com