1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী, চট্টগ্রাম মেট্রোপলিটন প্রতিনিধি।চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে আজ ২৬ মে (মঙ্গলবার) বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোডস্থ ছিন্নমূল ১নং গেইট চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম এবং ওই এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন—

“জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা তৎপর থাকতে হবে। যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”

মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং ডিউটির মান বাড়াতে তিনি প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের এই বিশেষ মুহূর্তে সিএমপি কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), সিএমপি।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

এ সময় সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। মহানগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের এই কড়া নজরদারি ও তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com