1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নতুন প্রকল্পে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : নতুন প্রকল্পসহ যেকোনো আর্থিক প্রভাবসম্পন্ন পদক্ষেপ গ্রহণের আগে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এ পরিপত্রে সই করেছেন যুগ্মসচিব কাউসার নাসরী। এতে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (সংশোধিত ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত) অনুযায়ী অর্থ বিভাগের পূর্ব পরামর্শ ছাড়া কোনো মন্ত্রণালয় অনুমোদিত বাজেটের বাইরে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের আর্থিক বিষয়ের ওপর প্রভাব ফেলে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর নির্দেশনা অনুসারে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে পরামর্শের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
অর্থ বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অনেক মন্ত্রণালয় অর্থ বিভাগের আনুষ্ঠানিক পরামর্শ ছাড়াই অবকাঠামো নির্মাণ, হাসপাতাল স্থাপন কিংবা শয্যা সংখ্যা বৃদ্ধির মতো উদ্যোগ নিচ্ছে। এসব পদক্ষেপ সরকারের ওপর দীর্ঘমেয়াদি আর্থিক দায় সৃষ্টি করছে, যা বিদ্যমান বিধির পরিপন্থী।
এতে আরও বলা হয়েছে, এ ধরনের অনিয়মের কারণে পরিচালন ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে যাচ্ছে এবং বাজেট ঘাটতির ঝুঁকি তৈরি হচ্ছে।
এই প্রেক্ষাপটে, সব মন্ত্রণালয় ও বিভাগকে নতুন প্রকল্প বা ব্যয়সম্পৃক্ত কোনো উদ্যোগ নেওয়ার আগে রুল-১৩ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com