1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নতুন বাজেটে রাষ্ট্রপতি’র সম্মতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেটের নাম দিয়েছেন ‘কোভিড-১৯ অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের বাজেট’।

এদিকে জাতীয় সংসদে পাস হওয়া বাজেটে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সংসদে পাস হওয়া নির্দিষ্টকরণ বিল ২০২২-এ সম্মতি জানান তিনি। এছাড়া বুধবার (২৯ জুন) পাস হওয়া অর্থ বিল ২০২২-এও সম্মতি দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বিল দুটি গেজেট আকারে প্রকাশিত হওয়ার মাধ্যমে তা আইনে পরিণত হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৯ জুন সংসদে এই বাজেট উপস্থাপন করেন। এরপর অধিবেশনজুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা (এমপি)।

বাজেট উপস্থাপনের পর ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় ১৩ জুন। এতে অতিরিক্ত ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকা ব্যয়ের অনুমতি দেয়া হয়েছে। এরপর ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর টানা ১৬ দিন আলোচনা হয়। এর মধ্যে বুধবার (২৯ জুন) সংসদ অধিবেশনে অর্থ বিল-২০২২ কণ্ঠভোটে পাস হয়।

সংসদ সদস্যদের অর্থ বিলের ওপর আনীত সংশোধনীগুলোর মধ্যে ১৭টি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। বাকিগুলো সদস্যদের কণ্ঠভোটে নাকচ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com