1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নভেম্বরে থাইল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্রসচিব বলেন, ‘বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকায় এসেছেন। তার সঙ্গে আমার বৈঠক হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ভারতের বিমসটেকের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তাই পরবর্তী শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করতে ভারতের সচিব ঢাকায় এসেছেন।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘বিমসটেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল হবে ভারত। আর বাংলাদেশ হবে চেয়ারম্যান। সে কারণে আমরা বিমসটেককে শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বিমসটেকের রোড ও রেলের বাইরে বিদ্যুতের গ্রিড কানেক্টিভিটি বাড়াতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করছি। বিমসটেক বাংলাদেশের ট্রেড বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করছে। আর ভারতের নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার লক্ষ্যে কাজ করছে। বিমসটেকের দেশগুলোর মধ্যে মানিলন্ডারিং, ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com