1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নমিনেশন নিলেন অভিনেত্রীরা, অঝোরে কাঁদলেন আ.লীগ নেত্রীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা ও নিপুণ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নায়িকাদের ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীরা।

শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য গ্ল্যামারের কাছে ধরাশয়ী হওয়ার শঙ্কায় কান্নায়ও ভেঙে পড়েন তারা।

কেঁদে কেঁদে গণমাধ্যমকর্মীদের সামনে প্রশ্ন রাখেন— অপু বিশ্বাস, নিপুণ, সোহানা সাবারা কই থেকে এলো? দুর্দিনে এদের তো কখনো মাঠে দেখলাম না।

এ সময় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আসমান আক্তার রুনা বলেন, রাজনীতিতে এসে জীবন-যৌবন নষ্ট করছি। জেল খেটেছি, নিজের পাঁচটা বাড়ি বিক্রি করছি।

নিজের স্বামীও আমাকে ছেড়ে চলে গেছে। কী লাভ হলো— এতসব ত্যাগ করে। এখন যদি এই নায়িকারা এসে মনোনয়ন নিয়ে যায়, তা হলে আমাদের মরণ হওয়া উচিত।

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মহিলা লীগের এই নেত্রী। বিলাপ করতে করতে আরও বলেন, দুর্দিনে রাজপথে ছিলাম। সেই অধিকার নিয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনতে এসেছি। এসেই হতাশ হইয়া পড়লাম। নায়িকাদের বেল দেখে হতাশ না হইয়া পারছি না। এই নায়িকারা কই ছিল এতদিন? রাজপথে তো তাদের কাউকেই দেখিনি কোনো দিন। এরা যদি আমাদের মতো কর্মীদের কিসমত মেরে খাইতে আসে। তা হলে আমরা কই গিয়ে দাঁড়াব।’

রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণ করে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও মমতাজ বেগম এর আগে সংসদ সদস্য হয়েছেন। সেই ধারাবাহিকতায় শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, নিপুণ, তানভিন সুইটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com