1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নাইজেরিয়ায় ফের স্কুলে অস্ত্রধারীদের হামলা, নিখোঁজ দেড় শতাধিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাইজেরিয়ায় একটি স্কুলে অস্ত্রধারীদের হামলার পর এখনও নিখোঁজ রয়েছে দেড় শতাধিক স্কুল শিক্ষার্থী।

সোমবার দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে এ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, রাজ্যের দক্ষিণ কাদুনার বেথেল ব্যাপটিস্ট উচ্চ বিদ্যালয়ে সোমবার রাতে একদল অস্ত্রধারী হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে। তবে, দুই শিক্ষার্থীসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, এদিন স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষায় অংশ নেয় ১৮০ শিক্ষার্থী। এরপরই নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে স্কুলে ঢুকে পড়ে অস্ত্রধারীরা। তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনও পক্ষ।

নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতা বেশি। তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০টি স্কুলে অস্ত্রের মুখে এমন অপহরণের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com