1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নানির ইচ্ছা পূরণে হাতি নিয়ে বউ আনতে গেলেন সালমান শাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নানি জবেদা আক্তারের ইচ্ছে ছিল নাতি বউকে বাড়িতে আনবেন হাতির পিঠে চড়ে। নানির সেই ইচ্ছে পূরণ করতে নাতি সালমান শাহ শুক্রবার (৪ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে বউ আনতে যান হাতির পিঠে চড়ে। এই দৃশ্য দেখতে বর ও কনের বাড়িতে ভিড় জমান এলাকার উৎসুক জনতা।

জানা গেছে, মদন উপজেলার মদন দক্ষিণ পাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমান শাহ। তার সঙ্গে একই উপজেলার বালালী গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে মুক্তামনির বিয়ের দিন ধার্য করা হয়। সালমান শাহর নানি জবেদা আক্তারের ইচ্ছে ছিল নাতি বউকে বাড়ি আনবেন হাতির পিঠে করে। নানীর সেই ইচ্ছে পূরণ করতে ২০ হাজার টাকায় হাতি ভাড়া নিয়ে বউ আনতে যান সালমান শাহ। হাতি নিয়ে বর যাত্রার খবর শুনে প্রায় ১০ কিলোমিটারের যাত্রা পথেও ভিড় জমায় উৎসুক জনতা।

বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার বলেন, বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে যায় এবং আমরা সবাই গাড়ি নিয়ে কনের বাড়িতে যাই।

নানি জবেদা আক্তার জানান, আমার তিন মেয়ে। কিন্তু কারো কোন পুত্র সন্তান ছিল না। সালমান শাহ জন্ম হওয়ার সময় তাকে কোলে নিয়ে বলেছিলাম, যদি বড় হয়ে বিয়ে করে তাহলে হাতি দিয়ে বউকে বাড়িতে আনবে। আমার মনের আশা এতো দিনে পূরণ হয়েছে। এতে আমি খুব খুশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com